বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আফ্রিকার দেশ মালিতে ট্রাক-বাসের সংঘর্ষে ২২ জনের প্রাণহানি

অনলাইন নিউজ পোর্টাল 29 জুলাই 2020, 05:34 বিকাল 1,212 বার পঠিত
আফ্রিকার দেশ মালিতে ট্রাক-বাসের সংঘর্ষে ২২ জনের প্রাণহানি

আফ্রিকার দেশ মালিতে ট্রাক-বাসের সংঘর্ষে অন্তত ২২ জনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হন আরও ২১ জন।

বানকৌমানায় গিনি সীমান্তের কাছের কানগাবা শহর অভিমুখী জাতীয় মহাসড়কে ২৮ জুলাই স্থানীয় সময় সকাল ৯ টায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

মন্ত্রণালয় জানায়, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ১৯ জন নিহত ও ২১ জন আহত হন। এদের মধ্যে সাতজনের অবস্থা আশংকাজনক। বর্তমানে আহতদের রাজধানী বামাকোর একটি হাসপাতালে নেওয়া হয়েছে।