বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আফগানিস্তানের রাজধানী কাবুলে পৃথক বোমা হামলায় ৭জন নিহত

অনলাইন নিউজ পোর্টাল 13 জুন 2021, 03:01 দুপুর 675 বার পঠিত
আফগানিস্তানের রাজধানী কাবুলে পৃথক বোমা হামলায় ৭জন নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে পৃথক বোমা হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। শনিবার দুটি মিনিভ্যান লক্ষ্য করে কাবুলের শিয়া অধ্যুষিত এলাকায় বোমা হামলা হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র বলেন, একই সড়কের দুই কিলোমিটারের মধ্যে দুটি মিনিভ্যান লক্ষ্য করে হামলা হয়। শনিবার প্রথম বিস্ফোরণে ছয়জনের মৃত্যু হয় এবং আহত হন দুজন। পরের বিস্ফোরণ হয় মুহাম্মদ আলী জিন্নাহ হাসপাতালের সামনে। এ হামলায় নিহত হন একজন এবং আহত হন আরো চারজন। হামলায় কোন ধরনের বোমা ব্যবহার করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, সম্প্রতি কাবুলে হাজারা সম্প্রদায়ের ওপর হামলা বেড়েছে। হাজারা সম্প্রদায়ের মানুষ শিয়া মতাবলম্বী। কাবুলের শিয়া অধ্যুষিত এলাকায় নিয়মিত এ ধরনের হামলা চালিয়ে আসছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট। এ মাসের শুরুতেই চারটি পৃথক হামলায় ১৮ জনের মৃত্যু হয়েছে।