বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আফগানিস্তানের কান্দাহারে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ

অনলাইন নিউজ পোর্টাল 15 অক্টোবর 2021, 06:37 বিকাল 238 বার পঠিত
আফগানিস্তানের কান্দাহারে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ

আফগানিস্তানের কান্দাহার প্রদেশের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ অক্টোবর) জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৯০ জন। স্থানীয় এক চিকিৎসকের বরাত দিয়ে বিবিসি হতাহতের এ সংখ্যা প্রকাশ করেছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে টলো নিউজের খবরে বলা হয়েছে, মসজিদটি শিয়া অধ্যুষিত এলাকায় অবস্থিত।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণে বহু হতাহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণটি কান্দাহারের ইমান বারগাহ মসজিদে ঘটেছে। এতে বহু মুসল্লির মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত এ ঘটনার দায় নেয়নি কোনো গোষ্ঠী। এ ঘটনার সঙ্গে জঙ্গিগোষ্ঠী আইএস-কে জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।