আফগানিস্তানে ফের হঠাৎ বন্যায় ২০ জনের প্রাণহানি
মোহাম্মদ খাইরুল আমিন
•
22 আগস্ট 2022, 02:30 দুপুর
•
259 বার পঠিত
প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে আফগানিস্তান। জানা যায় ,এবার দেশটিতে ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ২০ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে ধ্বংস হয়ে গেছে ৩ হাজারেরও বেশি বাড়ি-ঘর।
গত শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় লোগার প্রদেশে এ বন্যা হয়।- খবর বার্তা সংস্থা এএফপি ও সংবাদমাধ্যম দ্য ডনের।
এদিকে প্রাদেশিক গভর্নরের কার্যালয় জানায়, ২০ জনের মৃত্যুর পাশাপাশি ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
বন্যার কারণে কয়েক ডজন খাল ও প্রায় ৫০০০ একর কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এসব কৃষিজমির বেশিরভাগই বাগান। এছাড়া প্রায় দুই হাজার গবাদিপশুও মারা গেছে।