বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আফগানিস্তানে এক সংঘর্ষে ৩ সেনাসহ ৯ তালেবান বিদ্রোহী নিহত

অনলাইন নিউজ পোর্টাল 03 মে 2021, 12:06 দুপুর 729 বার পঠিত
আফগানিস্তানে এক সংঘর্ষে ৩ সেনাসহ ৯ তালেবান বিদ্রোহী নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের জাবুল প্রদেশে এক সংঘর্ষে ৩ সেনাসহ ৯ তালেবান বিদ্রোহী নিহত হয়েছে। রোববার এই ঘটনা ঘটে। এ বিষয়ে প্রাদেশিক কাউন্সিলের প্রধান বলেন, জাবুলের রাজধানী শহরের একটি নিরাপত্তা চৌকিতে হঠাৎ তালেবান বিদ্রোহীরা আক্রমণ করে। এই ঘটনায় আফগান নিরাপত্তা বাহিনীর ৩ সেনাসহ ৯ তালেবান বিদ্রোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২ সেনা।

গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়ার পর প্রতিদিনই কোথাও না কোথাও সংঘর্ষে জড়িয়ে পড়ছে তালেবান বিদ্রোহীরা। তাতে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ সাধারণ নাগরিকরাও হাতহত হচ্ছে।

বাইডেনের সেনা প্রত্যাহারের ঘোষণার পর এখন পর্যন্ত ৩৪ প্রদেশের ২৪টিতে হামলার ঘটনা ঘটেছে। তাতে ১৫৭ জন আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ৬৯ সাধারণ জনগণ নিহত হয়েছে।

তালেবান বিদ্রোহীরা সাংবাদিক ও সমাজকর্মীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তাদের বেপরোয়া গাড়ী বোমা হামলা ও আক্রমণে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ জনসাধারণের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।