বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আফগানিস্তানে বিমান হামলায় দুই শতাধিক তালেবান নিহত

অনলাইন নিউজ পোর্টাল 08 আগস্ট 2021, 02:19 দুপুর 139 বার পঠিত
আফগানিস্তানে বিমান হামলায় দুই শতাধিক তালেবান নিহত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ জাওজানের রাজধানী শেবারগান তালেবান যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলায় দুই শতাধিক তালেবান যোদ্ধা নিহত হয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ফাওয়াদ আমান এক টুইটে জানান, শেবারগান তালেবান যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে বিমানবাহিনী হামলা চালায়। এ হামলায় ২০০ জনের বেশি তালেবান যোদ্ধা নিহত হয়। এছাড়া হামলায় তালেবানের বিপুল পরিমাণ অস্ত্র, গোলা-বারুদ ও যানবাহন ধ্বংস করা হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মার্কিন বাহিনীর বি-৫২ জঙ্গি বিমান দিয়ে এই হামলা চালানো হয় বলে জানান তিনি।