আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র
অনলাইন নিউজ পোর্টাল
•
19 জুন 2020, 05:57 বিকাল
•
338 বার পঠিত
তালেবানের সঙ্গে চুক্তি অনুযায়ী আফগানিস্তান থেকে ১২ হাজার সেনা থেকে ৮ হাজার ৬০০ সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। গত ফেব্রুয়ারিতে তালেবানদের সঙ্গে সম্পাদিত চুক্তিতে যুক্তরাষ্ট্র মধ্য জুলাইয়ের মধ্যে আফগানিস্তান থেকে এই পরিমাণ সেনা সরিয়ে নেয়ার ব্যাপারে সম্মত হয়।
চুক্তি অনুযায়ী ১৩৫ দিনের মধ্যে ৮ হাজার সৈন্য সরিয়ে নেয়ার কথা। তালেবান চুক্তিতে আরো বলা হয়, ২০২১ সালের মাঝামাঝি আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও অন্য সব বিদেশি সেনা সরিয়ে নেয়া হবে।
নিউইয়র্ক ও ওয়াশিংটনে আল-কায়দার ১১ সেপ্টেম্বরের হামলার ঘটনা পর আফগানিস্তানে মার্কিন অভিযানের প্রায় ২০ বছর পরে এই চুক্তির আওতায় দেশটি থেকে মার্কিন ও অন্য বিদেশি সেনাদের সরিয়ে নেয়া হচ্ছে। ২০২১ সালের মে মাস নাগাদ সব সেনা আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হবে, এটি ‘আকাঙ্ক্ষিত এবং শর্তসাপেক্ষ’।