বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আফগান ইস্যুতে সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বাতিল

অনলাইন নিউজ পোর্টাল 22 সেপ্টেম্বর 2021, 02:46 দুপুর 486 বার পঠিত
আফগান ইস্যুতে সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বাতিল

আফগানিস্তান ইস্যুতে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) একটি পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল হয়ে গেছে। আগামী শনিবার সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আফগানিস্তানসহ দক্ষিণ এশিয়ার মোট আটটি দেশ সার্কের সদস্য। এএনআই’র প্রতিবেদনে বলা হয়েছে, সার্ক-এর বৈঠকে আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান-ই প্রতিনিধিত্ব করুক, এমনটাই দাবি করেছিল পাকিস্তান। তবে ভারতসহ কয়েকটি সদস্য দেশ এই প্রস্তাবে আপত্তি জানায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সার্কের বৈঠকে আফগানিস্তানের প্রতিনিধি হিসেবে তালেবানের অংশগ্রহণ নিয়ে ঐক্যমত ও সম্মতির অভাবে অচালাবস্থার সৃষ্টি হয় এবং পূর্ব নির্ধারিত এই বৈঠকটি বাতিল হয়ে যায়।

জাতিসংঘের সাধারণ অধিবেশনের পরপরই প্রতিবছর সার্কের বৈঠক অনুষ্ঠিত হয়। চলতি বছর নেপাল ছিল এই বৈঠকের আয়োজক দেশ। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, সার্কের ‘বেশিরভাগ সদস্য দেশ’ চেয়েছিল চলতি বছর বৈঠকে আফগানিস্তানের আসনটি খালি থাকুক। কিন্তু তাতে রাজি হয়নি পাকিস্তান। ফলে শেষ পর্যন্ত বৈঠকটি বাতিল হয়ে যায়।