আফগান বাহিনীর হাতে ২৪ ঘন্টায় ১১৯ তালেবান হত্যা
অনলাইন নিউজ পোর্টাল
•
12 জুন 2021, 09:08 সকাল
•
734 বার পঠিত
জঙ্গি গোষ্ঠি তালেবানের বিরুদ্ধে আবারো বড় ধরণের অভিযান পরিচালনা করেছে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী। ২৪ ঘন্টার দিবারাত্রি অভিযানে অন্তত ১১৯ তালেবানকে হত্যা করেছে তারা। আহত হয়েছে আরো ৪১ তালেবান।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় হতাহতের এ সংখ্যা নিশ্চিত করে একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, আফগানিস্তানের গজনি, আরজগান, হেরাত, সারপোল, ফারিয়াব, বাগলান এবং তোখার প্রদেশে একযোগে এসব অভিযান চলে। তাতেই তালেবানের প্রায় ২০০ সদস্যকে নিষ্ক্রিয় করা গেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো জানানো হয়েছে, তালেবানদের সাথে ওই সংঘটিত অভিযানে নিরাপত্তা বাহিনী প্রচুর অস্ত্রশস্ত্রও জব্দ করেছে।