বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

‘২৭০’ ম্যাজিক ফিগার ছোঁয়ার পথে জো বাইডেন

অনলাইন নিউজ পোর্টাল 06 নভেম্বর 2020, 12:04 দুপুর 206 বার পঠিত
‘২৭০’ ম্যাজিক ফিগার ছোঁয়ার পথে জো বাইডেন

ডোনাল্ড ট্রাম্প নাকি জো বাইডেন, আগামী চার বছর হোয়াইট হাউস কার দখলে থাকবে-শিগগিরই তা স্পষ্ট হয়ে যাবে।

সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) খবরে বলা হয়, ব্যাটলগ্রাউন্ড রাজ্যে এই জয়ের ফলে সব মিলিয়ে বাইডেনের ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা দাঁড়াল ২৬৪। প্রেসিডেন্ট হতে প্রয়োজন ২৭০ ভোট। অর্থাৎ প্রেসিডেন্ট হতে প্রয়োজনীয় ২৭০ ম্যাজিক ফিগার ছোঁয়ার পথে জো বাইডেন। এর মানে তিনি হোয়াইট হাউসের খুব কাছাকাছি চলে গেলেন। আর ট্রাম্প এখন পর্যন্ত পেয়েছেন ২১৪ ভোট।

জো বাইডেন এ পর্যন্ত ভোট পেয়েছেন ৭১ মিলিয়নের বেশি, যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ। আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৬৪ মিলিয়নের বেশি ভোট।

পেনসিলভানিয়ার মতো পরিস্থিতি জর্জিয়াতেও। ১৬টি ইলেক্টোরাল কলেজ ভোট আছে এখানে। জর্জিয়াতে এখনো সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএনের সর্বশেষ তথ্য অনুসারে, প্রায় ৯৯ শতাংশ ভোট গণনার পর মাত্র ১ হাজার ৭৯৭ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি। ডাকযোগে আসা ভোট বাইডেনকে সুবিধাজনক অবস্থায় রেখেছে।

সিএনএনের সর্বশেষ তথ্য অনুসারে, এ অঙ্গরাজ্যে ১১ হাজার ৪৩৮ ভোটে এগিয়ে ছিলেন বাইডেন। এখানে মোট ৬টি ইলেক্টোরাল ভোট রয়েছে। বাইডেন এখানে জিতলেই তার ২৭০ ইলেক্টোরাল ভোট পূর্ণ হয়ে যাবে।

নর্থ ক্যারোলাইনায় ট্রাম্প ৭৫ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। এখানে ৯৫ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এ অঙ্গরাজ্যেও ডাকযোগে আসা সব ভোট গণনায় দেরি হবে।

ভোট গণনা চলতে থাকলেও নতুন করে সংবাদ সম্মেলন করে আবার নিজেকে জয়ী ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। ভোট চুরির অভিযোগও তুলেছেন। বলেছেন, বৈধভাবে ভোট গণনা করা হলে আমি সহজেই জিতে যাই। অবৈধভাবে ভোট গণনা করা হচ্ছে।

বাইডেন বলেছেন, তিনি এখনো বিজয় ঘোষণা করেননি। তবে যখন ভোট গণণা শেষ হবে তখন তার বিশ্বাস যে তারা বিজয়ী হবেন।

সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে উত্তরাঞ্চলের ব্যাটল গ্রাউন্ড হিসেবে পরিচিত মিশিগান ও উইসকনসিনে জেতার পর বাইডেনের ইলেক্টোরাল কলেজ ভোট ২৬৪ তে পৌঁছেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইলেক্টোরাল ভোটের সংখ্যা ২১৪।

মার্কিন গণমাধ্যমের খবর বলছে, বেশির ভাগ অঙ্গরাজ্যেই দুই প্রার্থীর ভাগ্য নির্ধারণ হয়ে গেছে। এএফপি বলছে, নেভাদার ছয়টি ইলেক্টোরাল কলেজ ভোট পেলেই হোয়াইট হাউস জিতবেন বাইডেন।