বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

২০ বছরে প্রথম ভারতে কোন কেন্দ্রীয় মন্ত্রী গ্রেফতার

অনলাইন নিউজ পোর্টাল 25 আগস্ট 2021, 10:12 দুপুর 259 বার পঠিত
২০ বছরে প্রথম ভারতে কোন কেন্দ্রীয় মন্ত্রী গ্রেফতার

২০ বছরের রেকর্ড। এ সময়ের মধ্যে প্রথমবার গ্রেপ্তার করা হয়েছে ভারতের কেন্দ্রীয় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে’কে। স্বাধীনতার বছর সম্পর্কে অজ্ঞতার কারণে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে’কে থাপ্পর দেয়ার মন্তব্য করার কারণে তাকে গতকাল মঙ্গলবার (২৪ আগস্ট) গ্রেপ্তার করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

বিজেপির এই নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রীসভায় যোগ দিয়েছেন জুলাই মাসে। তাকে গ্রেপ্তার মিত্র থেকে প্রতিপক্ষে পরিণত হওয়া শিবসেনা ও বিজেপির মধ্যে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। মঙ্গলবার দুপুরের খাবার খাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। বোম্বে হাই কোর্ট তার জরুরি শুনানির এক আবেদন প্রত্যাখ্যান করার পর পরই তাকে গ্রেপ্তার করা হয়। আদালতে তার আইনজীবী বলেছেন, পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য পৌঁছে গেছে।

তারা তার দরজায় অপেক্ষা করছে। এ সময় হাই কোর্ট জবাবে বলেন, দয়া করে প্রসিডিউর অনুসরণ করুন। আমাদেরকে দিয়ে রেজিস্ট্রির কাজ করাবেন না।