শনিবার, ২১ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মোহাম্মদ খাইরুল আমিন • 21 নভেম্বর 2026, 06:00 সকাল • 8 বার পঠিত
১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বেশ কয়েকটি এলাকায় শনিবার (২১ নভেম্বর) টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি সংস্কারকাজের জন্য সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হবে।

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডেপুটি জেনারেল ম্যানেজারের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি কাজের জন্য সোনারগাঁ পৌরসভা, মোগরাপাড়া ইউনিয়ন, সনমান্দী ইউনিয়নের আংশিক এলাকা-বাংলাবাজার, দড়িকান্দী, কান্দাপাড়া, ঈমানেরকান্দী, অলিপুরা বাজার, সাজালেরকান্দী ও মগবাজারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া বৈদ্যেরবাজার ইউনিয়নের আংশিক এলাকা-বৈদ্যেরবাজার, সাহাপুর ও সাতভাইপাড়া এবং পিরোজপুর ইউনিয়নের আংশিক এলাকা-জিয়ানগর, ভাটিবন্দর ও রতনপুরেও একই সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত সময়ের আগে সংস্কারকাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সোনারগাঁ জোনাল অফিস কর্তৃপক্ষ।