বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

যুক্তরাষ্ট্রে গুলিতে ১ কিশোর নিহত।

অনলাইন নিউজ পোর্টাল 13 এপ্রিল 2021, 10:48 দুপুর 915 বার পঠিত
যুক্তরাষ্ট্রে গুলিতে ১ কিশোর নিহত।

যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য টেনিসে অবস্থিত অস্টিন-ইস্ট ম্যাগনেট হাইস্কুলে গুলিবিদ্ধ হয়ে এক কিশোর নিহত এবং এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। স্কুলটি অঙ্গরাজ্যের নক্সভিল শহরে অবস্থিত। সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে , নিহতের বিস্তারিত পুলিশের কাছে থেকে জানাযায়নি  তবে তিনি ছাত্র ছিলেন।
নক্সভিল পুলিশের বিবৃতি সূত্রে জানা যায় , সম্ভাব্য এক অস্ত্রধারী স্কুলের ভেতরে থাকার বিষয়টি অবগত হবার পরপরই পুলিশ ঘটনাস্থলে চলে আসে এবং সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালায়। অস্ত্রধারী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গুলিতে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন নক্সভিল পুলিশের এক কর্মকর্তা তবে এখন তিনি শঙ্কামুক্ত রয়েছে । গতকাল সোমবার স্থানীয় সময় বেলা সোয়া তিনটার দিকে অঙ্গরাজ্যের অস্টিন-ইস্ট ম্যাগনেট হাইস্কুলে এ ঘটনা ঘটে।