বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় প্রধানমন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন 20 জুলাই 2026, 02:07 দুপুর 75 বার পঠিত
যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় প্রধানমন্ত্রী

যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া মিত্র রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজে যোগ দিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি যমুনায় প্রবেশ করেন।

এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে জোটের শীর্ষ নেতাদের কুশল ও শুভেচ্ছা বিনিময় পর্ব শুরু হয়।এর আগে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই শুভেচ্ছা বিনিময় সভার তথ্য জানান।

 তারা জানান, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সম্মানেই প্রধানমন্ত্রীর এই বিশেষ আয়োজন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার এই অনুষ্ঠানে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর প্রায় দেড় শতাধিক শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

 ইতোমধ্যে আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানস্থলে এসে পৌঁছাতে শুরু করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও শরিক দলের নেতাদের পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকছেন।

গত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও সরকার গঠনের পর শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এটিই প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা। 

সূত্রগুলো বলছে, পরস্পরের মধ্যে হৃদ্যতা বাড়ানো, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং সমন্বিতভাবে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যেই মূলত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।