বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

যশোরে নিজেদের ট্রলির নিচে চাপা পড়ে ভাই-বোন নিহত

মোহাম্মদ খাইরুল আমিন 17 জুলাই 2022, 04:17 দুপুর 965 বার পঠিত
যশোরে নিজেদের ট্রলির নিচে চাপা পড়ে ভাই-বোন নিহত

নিজেদের ট্রলির নিচে চাপা পড়ে চাচাতো ভাই-বোন নিহত হয়েছে বলে জানা গেছে। রোববার সকাল ৭টার দিকে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাট সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জিরাট সরদারপাড়া গ্রামের কামাল হোসেনের মেয়ে জাহিয়া খাতুন (৪) এবং কামাল হোসেনের ভাই জামাল হোসেনের ছেলে আবু হুরাইয়া (২)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকালে কামাল হোসেন মাটি টানার  ট্রলি নিয়ে কাজে যাওয়ার জন্য ব্যাক গিয়ারে বাড়ির পাশের সড়কে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় জাহিয়া ও আবু হুরাইয়া খেলার ছলে ট্রাকের পেছনে চলে যায় এবং নিচে চাপা পড়ে। শব্দ শুনে  কামাল ট্রাক থেকে নেমে দেখেন ট্রলির নিচে দুই শিশু চাপা পড়ে আছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান- ঘটনাটি জানার পর স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পারিবারিক একটা দুর্ঘটনার শিকার হয়েছে দুই শিশু। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।