যেসব কারণে পদ্মা সেতুতে যথাসময়ে রেল চলাচলে অনিশ্চয়তা
পদ্মা সেতুতে যথাসময়ে রেল চলাচলে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জানা যায় পদ্মা সেতুর রেল অংশের নকশা জটিলতার অগ্রগতির তথ্য দিতে পারেননি প্রকল্পটির পরিচালক আফজাল হোসেন।
এদিকে ঢাকা-যশোর পর্যন্ত পুরো প্রকল্প ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। আর মাওয়া-ভাঙ্গা সম্পন্ন হয়েছে ৮৫ শতাংশ।
অন্যদিকে, ঢাকা-মাওয়া অংশের অগ্রগতি ৭০ শতাংশের কাছাকাছি দাবি করে প্রকল্প কর্মকর্তা আফজাল হোসেন বলেছেন- ২০২৩ সালের এপ্রিলেই পদ্মা সেতুতে রেল চলাচল করবে। যদিও পুরো রেল প্রকল্প নিয়ে কিছু অনিশ্চয়তার কথাও জানিয়েছেন তিনি।
(২০ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ে ভবনে এসব তথ্য দেন পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক আফজাল হোসেন।
যথাসময়ে রেল চলাচল অনিশ্চয়তা তৈরি যেসব কারণে
দুর্ভিক্ষ, খরা, জলোচ্ছ্বাসের কারণে পদ্মা সেতুর রেল প্রকল্পে অনিশ্চয়তা আছে বলে মন্তব্য করেছেন পদ্মা রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক আফজাল হোসেন।
প্রাকৃতিক সংকটের বদলে মনুষ্য সংকট আছে কিনা এ বিষয়ে আফজাল হোসেন বলেন, পদ্মা রেল সেতুর কাজ চলছে।
২০২৩ সালের মধ্যে পদ্মা রেল সেতুর কাজ শেষ হওয়া সম্ভব হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনও তো ২০২৩ সাল আসেনি।
মানুষ্যসৃষ্ট কী কী অনিশ্চয়তা রয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, এখন ঠিকাদার নিজেরাই সমস্যা। ঠিকাদার কাজ করলে দ্রুত কাজ শেষ করা সম্ভব হবে।
পদ্মা রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক আফজাল হোসেন বলেন, ঢাকা-যশোর পর্যন্ত পুরো প্রকল্প ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। আর ঢাকা-মাওয়া অংশে ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। অন্যদিকে, মাওয়া-ভাঙ্গা অংশের অগ্রগতি ৮৫ শতাংশ।
তবে তিনি বলেন, আগামী ২৩ সালের এপ্রিলেই পদ্মা সেতুতে রেল চলাচল করবে বলে আশা করা হচ্ছে।