বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

যাত্রাবাড়ী ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

অনলাইন নিউজ পোর্টাল 02 জুলাই 2021, 10:50 দুপুর 247 বার পঠিত
যাত্রাবাড়ী ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

 ঢাকা যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগ।

 আসামিরা হলেন- শাকিলা আক্তার ও রেহেনা খাতুন। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে সংবাদ পাই যাত্রাবাড়ী থানার কাজলা, নয়ানগর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে সেখানে অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 গ্রেফতারকৃতরা অবৈধ ইয়াবা ব্যবসায় জড়িত মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় মামলা হয়েছে।