শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

যানজটে জরাগ্রস্ত মহাসড়ক

অনলাইন নিউজ পোর্টাল 17 জুলাই 2021, 09:55 সকাল 407 বার পঠিত
যানজটে জরাগ্রস্ত মহাসড়ক

ভোগান্তিতে যাত্রী ও গরু ব্যবসায়ীরা
কঠোর লকডাউন বা বিধিনিষেধ শিথিলের পর গতকাল শুক্রবার প্রথম ছুটির দিন হওয়ায় সড়ক-মহাসড়কে ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ঢল নামে। গত বৃহস্পতিবার রাত থেকেই বহু মানুষ বাড়ির উদ্দেশে ঢাকা ছাড়তে শুরু করে। এছাড়া কোরবানির পশুবাহী ট্রাকও বিভিন্ন মহাসড়কে রাড়ছে। রাজধানীর প্রতিটি প্রবেশমুখসহ দেশের সবগুলো মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঈদে বাড়ি ফেরা মানুষ ও কোরবানির পশু ব্যবসায়ীরা। কিন্তু বাড়ির পথে জনস্রোত এবং কোরবানির পশুবাহী ট্রাক, কোথাও নেই স্বাস্থ্যবিধি।
ইতোমধ্যে যানজটে আটকা পড়ে গরমে (হিটস্ট্রোকে) ট্রাকের মধ্যেই শরীয়তপুরের নরসিংহপুরে ৬টি গরু মারা গেছে। দেশের অর্থনীতির লাইফ লাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটে কয়েক কিলোমিটার দীর্ঘ হয়েছে গাড়ির লাইন।