শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ওয়ারেন্টভুক্ত ১১৭৯ জনসহ গ্রেফতার ১৭৫৬

মোহাম্মদ খাইরুল আমিন 20 আগস্ট 2025, 09:37 রাত 180 বার পঠিত
ওয়ারেন্টভুক্ত ১১৭৯ জনসহ গ্রেফতার ১৭৫৬

সারা দেশে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় একযোগে অভিযান চালিয়ে একদিনে মোট ১ হাজার ৭৫৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন ১ হাজার ১৭৯ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৭৭ জনকে আটক করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট ২০২৫) রাতে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, মঙ্গলবার (১৯ আগস্ট) দিনব্যাপী দেশব্যাপী পুলিশের এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেয় দেশের সব থানার পুলিশ সদস্যরা।

অভিযান চলাকালে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি এবং দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সদর দফতর জানিয়েছে, অপরাধ দমনে বিশেষ অভিযান চলমান থাকবে এবং গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, অবৈধ অস্ত্রসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশ বাহিনীর এই তৎপরতা অপরাধ প্রবণতা কমিয়ে আনার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে আস্থা ও নিরাপত্তাবোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।