বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

ভুলে বসে উঠে নামায শেষ করলে সাহু সিজদা ওয়াজিব কি?

মাসিক আলকাউসার 28 জানুয়ারী 2026, 07:34 সকাল 361 বার পঠিত
ভুলে বসে উঠে নামায শেষ করলে সাহু সিজদা ওয়াজিব কি?

প্রশ্ন. আমি একদিন আসরের নামাযে ইমামতি করছিলাম। চতুর্থ রাকাতের জন্য না দাঁড়িয়ে ভুলে বসে পড়ি। কিন' তখনি পিছন থেকে লোকমা শুনে উঠে পড়ি। বসা অবস্থায় কিছু পড়ার সুযোগ হয়নি। এরপর সাহু সিজদা ছাড়াই নামায শেষ করি। জানতে চাই, আমার উপর কি সাহু সিজদা ওয়াজিব হয়েছিল?

উত্তর. হ্যাঁ, নামাযটি সহীহভাবেই আদায় হয়েছে। প্রশ্নোক্ত ক্ষেত্রে সাহু সিজদা ওয়াজিব হয়নি। কেননা, প্রশ্নের বিবরণ অনুযায়ী ঐ বৈঠকে অধিক সময় তথা এক রুকন পরিমাণ বিলম্ব হয়নি। আর এক্ষেত্রে এক রুকন পরিমাণ বিলম্ব না হলে সাহু সিজদা ওয়াজিব হয় না।

আলমুদাওয়ানাহ ১/৭৪; আলমুগনী ইবনে কুদামা ২/২১২; শরহুল মুহাযযাব ৩/৪১৯; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/২২৪; রদ্দুল মুহতার ১/৪৬৯; মুগনিল মুহতাজ ১/২৩৮; আলালমারাকী পৃ. ২৫৮