বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষ

আতাউল্লাহ আমিনী 23 অক্টোবর 2023, 04:48 দুপুর 321 বার পঠিত
ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষ

 

 

 

ভৈরব জংশনে একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী ট্রেন এগারসিন্ধু। এতে কয়েকজন হতাহতের আশঙ্কা করা হচ্ছে। সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা নাগাদ এ দুর্ঘটনা ঘটে।

রেল মন্ত্রণালয়ের সিনিয়র অফিসার সিরাজ-উদ-দৌলা খান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছে। ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকেই আহত অবস্থায় পড়ে আছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পৌঁছেছে।