বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ভাসানচরে স্থানান্তরিত করা হবে আরো ৮০ হাজার রোহিঙ্গাকে

অনলাইন নিউজ পোর্টাল 06 জুন 2021, 07:57 বিকাল 635 বার পঠিত
ভাসানচরে স্থানান্তরিত করা হবে আরো ৮০ হাজার রোহিঙ্গাকে

আরো ৮০ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি তাদের বসবাসযোগ্য আবাসনসহ সব মৌলিক অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস রোববার অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনএইচসিআরের প্রতিনিধিদের সঙ্গে রোহিঙ্গা সমস্যা নিরসনে এক আলোচনায় এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে জানানো হয়, সরকার এরই মধ্যে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেয়া ১৮ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরিত করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার আরো ৮০ হাজার রোহিঙ্গা জনগোষ্ঠীকে ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা নিয়েছে।