বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ভাড়া নিয়ে বিতর্কে যাত্রীকে চলন্ত বাস থেকে ফেলে দিলো

অনলাইন নিউজ পোর্টাল 13 নভেম্বর 2021, 10:02 দুপুর 395 বার পঠিত
ভাড়া নিয়ে বিতর্কে যাত্রীকে চলন্ত বাস থেকে ফেলে দিলো

চট্টগ্রাম মহানগরীর লালখান বাজার এলাকায় বাসভাড়া নিয়ে তর্কাতর্কির জেরে চলন্ত বাস থেকে এক যাত্রীকে ফেলে দেওয়া হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) রাতে বিমানবন্দর সড়কে এ ঘটনা ঘটে। পরে ওই বাসের চালককে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, ঘটনায় জড়িত বাসের হেলপার পালিয়ে গেছে। আহত যাত্রী হানিফকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।