বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

উত্তরায় প্রাইভেট কারের ওপর গার্ডার পড়ে ৪ জন নিহত

মোহাম্মদ খাইরুল আমিন 15 আগস্ট 2022, 06:04 বিকাল 585 বার পঠিত
উত্তরায় প্রাইভেট কারের ওপর গার্ডার পড়ে ৪ জন নিহত

রাজধানীর উত্তরায় বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের একটি গার্ডার পড়েছে একটি প্রাইভেটকারের ওপর। এই দুর্ঘটনায় কারের চার যাত্রীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

আজ সোমবার বিকাল সোয়া ৪টার দিকে এই দুর্ঘটনা জসিম উদ্দীন সড়কে ঘটে।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, ‘‘নিহত চারজনের লাশ গাড়ির ভেতরেই চাপা পড়ে রয়েছে। এছাড়া দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’’

গার্ডারের নীচে গাড়ির ভেতরে চাপা পড়ে রয়েছেন গাড়িটির মালিক রুবেল, একজন নারী ও দুই শিশু। 

নিহত চারজন হলেন রুবেল (৫০), ঝর্ণা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (৬)।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, একটি ক্রেন দিয়ে গার্ডার ওঠানো হচ্ছিল। তখন সেটি প্রাইভেটকারের উপর পড়ে গেলে ছয়জন চাপা পড়েন।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।