বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

উত্তরাঞ্চলে পেট্রোল পাম্প বন্ধের কর্মসূচি প্রত্যাহার

মোহাম্মদ খাইরুল আমিন 05 ফেব্রুয়ারি 2025, 06:50 বিকাল 252 বার পঠিত
উত্তরাঞ্চলে পেট্রোল পাম্প বন্ধের কর্মসূচি প্রত্যাহার

দাবি পূরণের আশ্বাসে রাজশাহী ও রংপুর বিভাগে পেট্রোল পাম্প বন্ধের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন পাম্প মালিক ও ট্যাংকলরি শ্রমিকরা।

জ্বালানি মন্ত্রণালয়ে সভা শেষে বুধবার বিকাল পৌনে ৪টার দিকে এ সিদ্ধান্ত হয় নেওয়া বলে জানান উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল ইসলাম।

এরপর থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত বাঘাবাড়ি নৌ-বন্দরের ডিপো থেকে জ্বালানি উত্তোলন ও বিপণন এবং পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রয় পুনরায় শুরু হয়েছে বলেও জানান তিনি।

আজিজুল বলেন, সড়ক ও জনপথ বিভাগ নিজেদের জায়গা দাবি করে নওগাঁয় বিনা নোটিশে পেট্রোল পাম্প উচ্ছেদ ও রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার পেট্রোল পাম্প মালিক সমিতি বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল।

এ কারণে বুধবার সকাল থেকে জ্বালানি তেল উত্তোলন, সরবরাহ ও বিপণন বন্ধ রাখা হয়েছিল। এ অবস্থায় দুপুর ২টার দিকে বাংলাদেশ সচিবালয়ে জ্বালানি সচিব ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যানের আমন্ত্রণে পেট্রোলিয়াম ডিলার, বিক্রয় প্রতিনিধি ও এজেন্ট এবং পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের উপস্থিতিতে জরুরি সভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় দাবি পূরণের আশ্বাস দেওয়ায় চলমান কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।