ত্রাণের টাকায় অদ্ভুত মূর্তি
করোনা মহামারির মধ্যে ৪৩ ফিটের একটি স্কুইডের মূর্তি নিয়ে সমালোচনা থামছে না। এর মূল কারণ হলো ওই মূর্তিটির পেছনে যে টাকা খরচ হয়েছে তা করোনার বরাদ্দকৃত ত্রাণের টাকা। সম্প্রতি জাপানে ত্রাণের টাকা দিয়ে নির্মিত সেই ভাস্কর্য জাপানের নোটো শহর কর্তৃপক্ষকে সমালোচনায় ফেলেছে।
মাছের শহর নোটো কর্তৃপক্ষের যুক্তি, করোনা মহামারির মধ্যে মৎস্য ও পর্যটন ব্যবসা ধসের মুখে পড়েছে। তাই পর্যটকদের আকৃষ্ট করতে ও সৈকতের শোভা বাড়াতে এই মূর্তি বানানো হয়েছে। যেটি তৈরি করতে খরচ হয়েছে দুই লাখ ২৮ হাজার ৫০০ মার্কিন ডলার; যার পুরোটাই ত্রাণের তহবিল ছিল।
এ ঘটনায় স্থানীয় অনেক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, যেখানে সাধারণ মানুষ টিকা পাচ্ছে না, চাকরি হারিয়েছে, চিকিৎসা সেবা পাচ্ছে না সেখানে এমন মূর্তি নির্মাণ নিতান্তই অযৌক্তিক।
টোকিওর উত্তরপশ্চিমের নোটো শহরে ১৮ হাজারের মানুষ বাস করে। অনেক বাসিন্দা অভিযোগ করেছেন, এই ভাস্কর্য তৈরির পেছনে যত অর্থ ব্যয় হয়েছে তত অর্থ একটা বাড়ি বানাতেও হয় না।