বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো বাবা-ছেলের

মোহাম্মদ খাইরুল আমিন 29 অক্টোবর 2022, 09:19 সকাল 221 বার পঠিত
ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো বাবা-ছেলের

কুষ্টিয়া সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

জানা যায় উপজেলার আলামপুর গোরস্থানের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউপির বিত্তিপাড়া মাদপুর গ্রামের ৬৫বছরের শাজাহান বিশ্বাস ও তার ছেলে ২৮ বছরের শামিম।

এদিকে নিহতের স্বজনরা জানান, শুক্রবার রাতে শামিমের শ্বশুর বাড়ি কুমারগাড়া এলাকা থেকে মোটরসাইকেলে করে বাড়িতে যাচ্ছিলেন বাবা ও ছেলে। পথে আলামপুর গোরস্থানের সামনে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি দেবব্রত রায় জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশের ফোর্স পাঠানো হয়েছে। বাবা ও ছেলের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে ট্রাক নিয়ে পালিয়েছেন চালক।