বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

টিপু হত্যায় আরো ২ জন গ্রেপ্তার

মোহাম্মদ খাইরুল আমিন 01 আগস্ট 2022, 12:39 দুপুর 246 বার পঠিত
টিপু হত্যায় আরো ২ জন গ্রেপ্তার

মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং কলেজ ছাত্রী সামিয়া আফনান প্রীতি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

রোববার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এই অভিযানে সোহেল শাহরিয়ার ও মারুফ রেজা সাগর নামের ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. শাহিদুর রহমান। 

তিনি জানান, গ্রেপ্তার এড়ানোর জন্য সোহেল ও সাগর দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। 

এই মামলায় তার আগে শনিবার রাতে সোহেল, টিটু, রবিন ও খাইরুল নামে আরও চারজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গত ২৪ মার্চ রাত ১০টার দিকে রাজধানীর শাজাহানপুরের রাস্তায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন টিপু। এই সময় টিপুর গাড়ির পাশে রিকশায় ছিলেন কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতি। তিনি গুলিতে নিহত হন।

টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন।