বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

তিন সপ্তাহ পর মৃত্যু, শনাক্ত ৮৭৩

মোহাম্মদ খাইরুল আমিন 20 জুন 2022, 05:45 বিকাল 519 বার পঠিত
তিন সপ্তাহ পর মৃত্যু, শনাক্ত ৮৭৩

২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা এবার আরো এক বড় লাফে আটশ পেরিয়ে নয়শ’র কাছাকাছি গিয়ে দাঁড়াল। সেই সঙ্গে এল তিন সপ্তাহ পর করোনাভাইরাসে মৃত্যুর খবর। গত একদিনে দেশে একজন মারা গেছেন করোনায়। আর এই সময়ে ৮৭৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। গত ১৬ সপ্তাহের মধ্যে এটাই সর্বোচ্চ শনাক্ত। 

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮ হাজার ২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে ৮৭৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

এতে করে ১৭ ফেব্রুয়ারির পর প্রথমবারের মত দৈনিক শনাক্তের হার ১০ দশমিক ৮৭ শতাংশ ছাড়িয়ে গেল। রোববারও এই হার ৭ দশমিক ৩৮ শতাংশ ছিল।

গত ২৮ ফেব্রুয়ারি একদিনে এর চেয়ে বেশি রোগী পাওয়া গিয়েছিল। সেদিন শনাক্ত হয়েছিল ৮৯৭ জন। 

আর করোনায় দেশে শেষ কেউ মারা গিয়েছিলেন গত ৩০ মে। সেদিন একজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এর পর থেকে সরকারিভাবে আর কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। 

নতুন ৮৭৩ জনকে নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হলো ১৯ লাখ ৫৭ হাজার ২০০ জন। এর মধ্যে প্রাণ গেছে ২৯ হাজার ১৩২ জনের।