সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

থানচিতে জিপ খাদে পড়ে দুই পর্যটক নিহত, আহত ৫

মোহাম্মদ খাইরুল আমিন • 05 অক্টোবর 2026, 01:00 দুপুর • 7 বার পঠিত
থানচিতে জিপ খাদে পড়ে দুই পর্যটক নিহত, আহত ৫

বান্দরবানের থানচি উপজেলায় পর্যটকবাহী একটি জিপ খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও পাঁচ পর্যটক।

সোমবার বিকালে উপজেলার তিন্দু এলাকায় এ ঘটনা ঘটে বলে থানচি থানার ওসি কানন সরকার জানান।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।