টাঙ্গাইলে করোনা পরিস্থিতি এখন উন্নতির দিকে: সেনাপ্রধান
অনলাইন নিউজ পোর্টাল
•
11 আগস্ট 2021, 09:31 সকাল
•
143 বার পঠিত
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সারা বাংলাদেশের মতো টাঙ্গাইলেও করোনা পরিস্থিতি এখন উন্নতির দিকে। পরিস্থিতিকে অবলম্বন করে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, আপাতত লকডাউন শিথিল করা হচ্ছে। আমাদের পেট্রোল কার্যক্রমও সেইভাবে আমরা পুনর্বিন্যাস করবো। গতকাল মঙ্গলবার টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে অপারেশন কোভিড শীল্ড সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। করোনা পরিস্থিতি যদি খারাপের দিকে যায়, সরকার যদি আবারও কঠোর লকডাউন দেয় তাহলে সেনাবাহিনী তার কার্যক্রম চালাবে। আমি খুব খুশি। অসামরিক প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধিদের সবার সাথে মিলিয়ে সেনাবাহিনী কিন্তু এবার অত্যন্ত ভালোভাবে কাজ করেছেন। যে সুফল সবার কাছ থেকে পেয়েছি তাতে আমি খুব খুশি।