টানা পাঁচ দিন প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস
মোহাম্মদ খাইরুল আমিন
•
18 মে 2022, 10:25 দুপুর
•
195 বার পঠিত
আবহাওয়া অফিস জানিয়েছে ,দেশে আগামী পাঁচ দিন বৃষ্টি, বজ্রপাতসহ প্রবল বৃষ্টি সম্বাবনা রয়েছে । এছাড়া মাইজদীকোর্ট, খুলনা ও মোংলা অঞ্চলগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।
গত মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়া অফিস থেকে আজ বুধবারের এ পূর্বাভাস দেওয়া হয়।
আবহাওয়া অফিস আরও বলেন ,ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় প্রবল বজ পাতসহ বৃষ্টি হতে পারে।
এদিকে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, মাইজদীকোর্ট, খুলনা ও মোংলা অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকবে। সেইসঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়।