সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা বাড়ল
মোহাম্মদ খাইরুল আমিন
•
23 আগস্ট 2022, 12:29 দুপুর
•
605 বার পঠিত
সয়াবিন তেলের দাম বাড়ল। বোতলজাত সয়াবিন তেল লিটারে ৭ টাকা করে বেড়েছে।
আজ থেকে বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটার কিনতে দিতে হবে ১৯২ টাকা। আর ৫ লিটারের
কন্টেইনার কিনতে খরচ হবে ৯৪৫ টাকা।
আজ মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এই সিদ্ধান্ত জানিয়েছে মিলমালিকদের সংগঠন বাংলাদেশ
ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে জানায়, ১৭ আগস্ট বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সয়াবিন তেলের লুজ/বোতল ও পাম তেলের মূল্য সমন্বয় করা হয়েছে।
তাদের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এক লিটার খোলা সয়াবিন তেলের দাম পড়বে ১৭৫ টাকা, বোতলজাত সয়াবিন তেল এক লিটারের দাম ১৯২ টাকা ও পাঁচ লিটারের তাম ৯৪৫ টাকা। এছাড়া এদিন পাম তেলের দাম বাড়িয়ে ১৪৫ টাকা লিটার করা হয়েছে।