বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা কমল

মোহাম্মদ খাইরুল আমিন 13 আগস্ট 2023, 07:57 বিকাল 379 বার পঠিত
সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা কমল

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৫ টাকা কমানোর সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে বোতলজাত এক লিটার সয়াবিন তেল পাওয়া যাবে ১৭৪ টাকায়। বর্তমান বাজারে প্রতি লিটার তেল বিক্রি হচ্ছে ১৭৯ টাকায়।

কমছে খোলা সয়াবিন তেলের দামও। এই তেল এখন থেকে এক লিটার ১৫৪ টাকায় পাওয়া যাবে। বর্তমানে যা বিক্রি হচ্ছে ১৫৯ টাকায়। মানে এখানেও ৫ টাকা কমছে লিটার প্রতি। 

আজ রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনষ্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্ত জানিয়েছে।