শুরু হয়েছে পদ্মা সেতুর পিচ ঢালাই
অনলাইন নিউজ পোর্টাল
•
10 নভেম্বর 2021, 05:15 বিকাল
•
761 বার পঠিত
পদ্মা বহুমুখী সেতুর সড়কে পিচ ঢালাইয়ের কাজ (কার্পেটিং) শুরু হয়েছে। বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে এ কাজ শুরু হয়।
সকাল থেকেই এ কাজ পর্যবেক্ষণ করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, এরই মধ্যে মূল সেতুর ৯৫ শতাংশ নির্মাণ কাজ শেষ হয়েছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি প্রায় ৮৯ শতাংশ। নদী শাসন কাজের অগ্রগতি ৮৬ শতাংশ। মাওয়া ও জাজিরা প্রান্তে সংযোগ সড়কের কাজ শতভাগ শেষ হয়েছে। এরই মধ্যে পদ্মার বুক জুড়ে সগৌরবে দৃশ্যমান স্বপ্ন ও সাহসের ‘পদ্ম’।