সুপ্রিমকোর্টের ১২ বিচারপতি করোনায় আক্রান্ত
মোহাম্মদ খাইরুল আমিন
•
27 জুন 2022, 02:39 দুপুর
•
468 বার পঠিত
সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ সোমবার আপিল বিভাগে বিচারকাজ পরিচালনার সময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন।
প্রধান বিচারপতি বলেন, ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত হওয়ায় কোর্ট পরিচালনা কষ্টকর হয়ে যাচ্ছে। এ সময় কোর্ট পরিচালনার ক্ষেত্রে সব আইনজীবীদের সহযোগিতার আহ্বান জানান তিনি।