বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সুন্দরবন স্কয়ার মার্কেটের ৩৮০ দোকান উচ্ছেদ

অনলাইন নিউজ পোর্টাল 25 ডিসেম্বর 2020, 10:24 দুপুর 216 বার পঠিত
সুন্দরবন স্কয়ার মার্কেটের ৩৮০ দোকান উচ্ছেদ

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে নকশা বহির্ভূতভাবে গড়ে ওঠা ৩৮০ টি দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

বৃহস্পতিবার দুপুরেও দ্বিতীয় দিনের মতো মার্কেটে উচ্ছেদ অভিযান চালায় ডিএসসিসি। ডিএসসিসি জানায়, সুন্দরবন  মার্কেটে নকশা বহির্ভূতভাবে গড়ে ওঠেছে ৭৫৩টি দোকান।

এর মধ্যে ২৪ ডিসেম্বর পর্যন্ত ৩৮০ টি উচ্ছেদ করা হয়েছে। এ সময় মার্কেটের চারপাশ ঘিরে ফুটপাতের ওপর গড়ে ওঠা স্থাপনা ভেঙে দেয়া হয়। বেজমেন্টে থাকা অধিকাংশ দোকান ভেঙে ফেলা হয়েছে। প্রথম তলায় অবৈধ দোকান ভাঙ্গা হয়েছে ২০টি। ভবনটির পঞ্চম তলায় অবৈধ দোকান রয়েছে ২৯২টি।


এ অভিযান পরিচালনা করেছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ইরফান উদ্দিন আহমেদ ও তানজিলা কবীর ত্রপা।


সিটি করপোরেশন জানায়, সুন্দরবন মার্কেটে অবৈধ দখল উচ্ছেদ মুক্ত করার পর তা পার্কিং হিসেবে ব্যবহার করার নীতিগত সিদ্ধান্ত রয়েছে। খালি হওয়ার পর সেখানে ইজারার মাধ্যমে পার্কিংয়ের ব্যবস্থা করা হবে। এদিকে ব্যবসায়ীরা বলছেন, তারা নিয়ম মেনেই দোকান বরাদ্দ নিয়েছিলেন। নিয়মিত ভাড়াও পরিশোধ করেন।