শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সুনামগঞ্জে মানব পাচার চক্রের আসামি গ্রেফতার

অনলাইন নিউজ পোর্টাল 30 মে 2021, 07:53 সকাল 527 বার পঠিত
সুনামগঞ্জে মানব পাচার চক্রের আসামি গ্রেফতার

সুনামগঞ্জের বনগাঁও গ্রাম থেকে মানবপাচার মামলার প্রধান আসামি হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেফতার হাবিবুর রহমান রংগারচর ইউনিয়নের সামাদনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

শনিবার (২৯ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জে র‍্যাব ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে।