শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সুনামগঞ্জে ফের বন্যা

মোহাম্মদ খাইরুল আমিন 15 জুন 2022, 11:45 দুপুর 289 বার পঠিত
সুনামগঞ্জে ফের বন্যা

চলছে টানা বৃষ্টিপাত। ওদিকে উজান থেকে নেমে আসছে পাহাড়ি ঢল। দিনে দিনে বাড়ছিল সুরমা নদীর পানি। সেটা বিপৎসীমার ভেম ওপরে প্রবাহিত হচ্ছে এখন। সুনামগঞ্জে এই বছর দ্বিতীয়বারের মতো বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এর মধ্যে কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সুনামগঞ্জ সদর, তাহিরপুর, দোয়ারা বাজার ও বিশ্বম্ভরপুর পানিতে প্লাবিত। 

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড আজ বুধবার জানিয়েছে, সকালে সুরমা নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছিল। 

সুনামগঞ্জের চারটি উপজেলার পাশাপাশি জেলা সদরের অবস্থা ভালো না। পৌরসভার অনেক জায়গা পানিতে ডুবে গেছে। যান চলাচলে সমস্যা তৈরি হয়েছে। 

বিভিন্ন উপজেলা ও গ্রামের মানুষ এখন রান্না বান্না করতে গিয়েও সমস্যায়। বাড়িতে পানি ঢুকে পড়েছে। রান্নাঘর গেছে তলিয়ে। 

জেলা প্রশাসন বন্যার প্রস্তুতি নিয়ে রেখেছে। এই বছরের দ্বিতীয় দফা সৃষ্ট এই বন্যা পরিস্থিতিতে ১২টি উপজেলায় এর মধ্যে ২০ মেট্রিক টন করে খাদ্য সামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে।