বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

সুবহে সাদিকের পর ভুলে খেলে রোযা ও কাযা-কাফফারার বিধান কী?

মাসিক আল- কাউসার 09 এপ্রিল 2026, 04:24 দুপুর 112 বার পঠিত
সুবহে সাদিকের পর ভুলে খেলে রোযা ও কাযা-কাফফারার বিধান কী?

প্রশ্ন:গত রমযানের ২৭ তারিখ দিবাগত রাতে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। সেহরীর সময় বাকি আছে ধারণা করে সেহরী খেয়ে নেই। কিন্তু পরে জানতে পারি যে, ঐ সময় সুবহে সাদিক হয়ে গিয়েছে। আমার প্রশ্ন হল, উক্ত অবস্থায় আমার উপর কি রোযা বা কাফফারা ওয়াজিব হয়েছে? জানালে উপকৃত হব।

উত্তর:প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনার ঐ রোযা সহীহ হয়নি। তাই রোযাটি কাযা করে নেওয়া জরুরি। তবে কাফফারা আদায় করতে হবে না। উল্লেখ্য, এ ধরনের ক্ষেত্রে রোযা সহীহ না হলেও পুরো দিন রোযা অবস্থায় থাকতে হবে।

-কিতাবুল আসল ২/১৮৭; খুলাসাতুল ফাতাওয়া ১/২৫৬