বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন নিউজ পোর্টাল 21 এপ্রিল 2021, 08:18 সকাল 810 বার পঠিত
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরে  ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মো. মিলন খান (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মিলন পেশায় একজন মুদি দোকান ব্যবসায়ী এবং উপজেলার শেখর ইউনিয়নের বড়গাঁ গ্রামের বীরমুক্তিযোদ্ধা মো. রাজা খানের ছেলে।

মঙ্গলবার দিবাগত রাতে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আচ্চলিক মহাসড়কের চতুল ইউনিয়নের বাইখীর ঈদের মোড় নামকস্থানে এ ঘটনা ঘটে।
 নিহত মো. মিলন খান বোয়ালমারী পৌর বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে খুলনা-ঢাকাগামী একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে সড়কে পড়ে যায়। এসময় ট্রাকের ডাম্পারের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস লাশ ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে যায়।