সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল কাপড় ব্যাবসায়ী
অনলাইন নিউজ পোর্টাল
•
27 এপ্রিল 2021, 10:00 দুপুর
•
92 বার পঠিত
ফরিদপুরের মধুখালীতে ট্রাকচাপায় রবিন শেখ (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (২৬ এপ্রিল) বিকেল চারটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পৌর ঈদগাহ ময়দানে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত রবিন শেখ বোয়ালমারী উপজেলার কাদিরদী গ্রামের মুক্তার শেখের ছেলে। তিনি উপজেলার কাদিরদী বাজারে কাপড়ের ব্যবসা করেন। মধুখালী উপজেলা সদর থেকে মোটরসাইকেল যোগে রবিন শেখ নিজবাড়ী কাদিরদী যাচ্ছিলেন। ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পৌর ঈদগাহ ময়দানে পৌছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (চুয়াডাঙ্গার ট- ১১০৮৮) তাকে সহ মোটরসাইকেলটিকে চাপা দিলে গুরুতর আহত হন রবিন।