বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সড়ক দুর্ঘটনায় আহত চবি শিক্ষকের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল 06 ফেব্রুয়ারি 2021, 10:13 দুপুর 227 বার পঠিত
সড়ক দুর্ঘটনায় আহত চবি শিক্ষকের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক রেজিস্টার ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হুদা মারা গেছেন। 

শুক্রবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। 

তিনি জানান, মাথায় গুরুতর আঘাত পেয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ড. কামরুল হুদা। সেখানে মাথায় সফল অস্ত্রোপচার সম্পন্ন হয় তার। কিন্তু শুক্রবার রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। 

এর আগে, গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিতে গিয়ে রিকশা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার উন্নতি না হলে ঢাকায় স্থানান্তর করা হয়।