বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

স্পেনে মানব পাচারকারী চক্রের সদস্য গ্রেফতার

অনলাইন নিউজ পোর্টাল 11 জুন 2020, 04:37 দুপুর 614 বার পঠিত
স্পেনে মানব পাচারকারী চক্রের সদস্য গ্রেফতার

দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে স্পেনে অবৈধ মানব পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। 

সম্প্রতি লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যাকাণ্ডের ঘটনায় দেশে মানব পাচার চক্রের বিরুদ্ধে চিরুনি অভিযান চালাচ্ছে সিআইডি। এরই ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে স্পেনে অবৈধভাবে মানবপাচারকারী চক্রের আরো পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

স্পেনে পাঠানোর কথা বলে বাংলাদেশ থেকে ভারত, দুবাই, আলজেরিয়া ও মরক্কোর রুট ব্যবহার করে পাচার করে তারা। পাচারকালে বিভিন্ন দেশে ভিকটিমদের জিম্মি করে অত্যাচার করা হয় ও মেরে ফেলার ভয় দেখিয়ে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হয়। 

সারাদেশে সম্প্রতি হওয়া মানব পাচারের ১৫ টি মামলা সিআইডি তদন্ত করছে। সিআইডির অভিযানে এ পর্যন্ত ২২ জন অবৈধ মানব পাচারকারী চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে।