বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২০৭৭৪ হাজি

মোহাম্মদ খাইরুল আমিন 23 জুলাই 2022, 10:27 দুপুর 413 বার পঠিত
সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২০৭৭৪ হাজি

পবিত্র হজ পালন শেষে সৌদি থেকে আরো ৯৯০ জন হাজি দেশে ফিরেছেন। এ নিয়ে শুক্রবার পর্যন্ত দেশে ফিরেছেন ২০ হাজার ৭৭৪ জন হাজি।

আজ শনিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিন এ তথ্য জানিয়েছে। এর আগে, বৃহস্পতিবার পর্যন্ত ১৮ হাজার ৭৮৪ জন হাজি দেশে ফিরেছিলেন।

জানা যায় ,গত ১৪ জুলাই হজ শেষে ফিরতি ফ্লাইট শুরুর পর এ পর্যন্ত মোট ৫৬টি ফ্লাইটে দেশে ফিরেছেন হাজিরা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৪টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২৭টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ৫টি ফ্লাইট রয়েছে। আগামী ৪ আগস্ট হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে।

 সৌদি আরবে মোট ২৩ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ১৬ ও মহিলা ৭ জন । মক্কায় ১৯, মদিনায় ৩ ও জেদ্দায় একজন মারা যান।
 
সৌদি আরবে গত ৮ জুলাই হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে যান।