সোমবার কওমি মাদ্রাসার পরীক্ষার ফল প্রকাশ
অনলাইন নিউজ পোর্টাল
•
09 মে 2021, 09:25 সকাল
•
835 বার পঠিত
বেফাকুল মাদ্রাসিল আরাবিয়ার (বেফাক) অধীন কওমি মাদ্রাসাগুলোর কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী সোমবার। শনিবার (৮ মে) বেফাকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার দুপুর দুইটায় ফল প্রকাশ করা হবে। এ বছর সারাদেশে ২ লাখ ৩০ হাজার নিবন্ধিত পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ২৫ হাজার জন অংশ নিয়েছে।
বেফাকের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হকের বরাতে বলা হয়েছে, লকডাউনে মাদ্রাসা বন্ধ থাকলেও রমজানেই ফল প্রকাশে নিরলসভাবে কাজ চলছে। লকডাউনের কারণে ঘরে বসেই পরীক্ষকরা পরীক্ষার খাতা দেখেছেন। এরপর সারাদেশকে ৪০টি জোনে ভাগ করে খাতা জমা নেওয়া হয়েছিল।