বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

শনিবার ব্যাংক খোলা

মোহাম্মদ খাইরুল আমিন 28 এপ্রিল 2022, 06:14 বিকাল 293 বার পঠিত
শনিবার ব্যাংক খোলা

ঈদ সামনে রেখে পড়েছে লম্বা ছুটি। এর মধ্যে ঈদ উপলক্ষ্যে আর্থিক লেনদেনও বেড়েছে। তাই বিশেষ ব্যবস্থায় ব্যাংক খোলা রাখার নির্দেশ এল। শনিবার সারাদেশে ব্যাংক খোলা থাকবে। শুক্রবার সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলবে নির্দিষ্ট এলাকায়। 
 
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে তফসিলি ব্যাংকগুলোকে এ নির্দেশনা জানিয়ে দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগের এক নির্দেশনায় বলা হয়, ঈদ উপলক্ষে ব্যবসা বাণিজ্যে বাড়তি লেনদেন হচ্ছে, ফলে ব্যাংকে নগদ টাকার জমা ও উত্তোলন বেড়েছে।

এই কারণে সবার সুবিধার জন্য ৩০ এপ্রিল শনিবার সীমিত লোকবল নিয়ে সারাদেশে ‘সীমিত পরিসরে’ ব্যাংক খোলা থাকবে। সকাল সাড়ে ৯ টা থেকে  দুপুর ১ টা পর্যন্ত লেনদেন হবে। তবে ব্যাংক খোলা থাকবে বেলা আড়াইটা পর্যন্ত। 

এছাড়া এই প্রজ্ঞাপনে বলা হয়, আগামীকাল শুক্রবার ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, ভালুকা ও চট্টগ্রাম এলাকার তফসিলি ব্যাংকগুলোর তৈরি পোশাকশিল্প–সংশ্লিষ্ট শাখাসমূহ খোলা থাকবে।

এসব এলাকায় ব্যাংকের কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম চলবে বেলা ৩টা পর্যন্ত।

ব্যাংকের নগদ লেনদেনের সুবিধার্থে এই দুই দিন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কার্যালয় ও বিভাগ সীমিত পরিসরে খোলা থাকবে।