শনাক্ত ৫০, মৃত্যু নেই
মোহাম্মদ খাইরুল আমিন
•
19 এপ্রিল 2022, 04:28 দুপুর
•
683 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। এই সময়ে ৫০ জন নতুন রোগী ধরা পড়েছে।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সারাদেশে ২৪ ঘণ্টায় পাঁচ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করে ৫০ জনের কোভিড শনাক্ত হয়।
এতে করে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৯০ শতাংশ। আগের দিন এই হার ছিল শূন্য দশমিক ৬৭ শতাংশ।
নতুন ৫০ জনকে নিয়ে করোনায় এ পর্যন্ত দেশে শনাক্ত রোগীর মোট সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫২ হাজার ৪১২ জন হয়েছে। গত একদিনে কারও মৃত্যু না হওয়ায় সব মিলে মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৬ জনই রয়েছে।
সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন আরও ৩৩১ জন; তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৯১ হাজার ৫২৮ জন সুস্থ হয়ে উঠলেন।