বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

শনাক্ত ৩৭৫, মৃত্যু ৩

মোহাম্মদ খাইরুল আমিন 03 আগস্ট 2022, 05:59 বিকাল 347 বার পঠিত
শনাক্ত ৩৭৫, মৃত্যু ৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩৭৫ জন রোগী শনাক্ত হয়েছে। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এই সময়ে মারা গেছেন আরও ৩ জন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫ হাজার ৭৪২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৭৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

এতে করে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৫৩ শতাংশ হয়েছে। শনাক্তের হার কিছুটা কমেছে। আগের দিন শনাক্তের হার ছিল ৭ দশমিক ৭২ শতাংশ ছিল।

নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৬ হাজার ৩৬৮ জন হলো। এদের মধ্যে ২৯ হাজার ২৯৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গেল একদিনে ৯৭৪ জন কোভিড রোগী সেরে উঠেছে। তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৪৫ হাজার ৮৮ জন।

নতুন শনাক্ত ৩৭৫ জরে ১৯৭ জন ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৪১ জেলাতেই গত ২৪ ঘণ্টায় নতুন রোগী পাওয়া গেছে। 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা।