শনাক্ত ২৩, টানা ১৮ দিন মৃত্যুহীন
গত ২৪ ঘণ্টায় দেশে ২৩ জনের শরীরের করোনাভাইরাস ধরা পড়েছে। এই সময়ে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এ নিয়ে টানা ১৮ দিন করোনায় মৃত্যুহীন রইল বাংলাদেশ।
গত এক দিনে যাদের দেশে করোনা ধরা পড়েছে তারা দেশের ৬ জেলার বাসিন্দা।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মোট ৫ হাজার ৫৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৩ জনের শরীরের করোনার সংক্রমণ ধরা পড়ে।
এতে করে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়ায় শূন্য দশমিক ৪১ শতাংশ।
আগের দিন এই হার ছিল শূন্য দশমিক ৩৮ শতাংশ।
নতুন ২৩ রোগীকে নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা মোট বেড়ে হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭৯৯ জন হয়েছে। মোট মৃত্যুর সংখ্যা আগের মতই ২৯ হাজার ১২৭ জন রয়েছে।
বাংলাদেশে করোনার খবর পাওয়া যায় ২০২০ সালে মার্চে। সেই বছর ১৮ মার্চ প্রথম মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে কখনো টানা ১৮ দিন দেশ মৃত্যুহীন ছিল না।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৬৩ জন। এ নিয়ে ১৮ লাখ ৯৭ হাজার ৫২৬ সুস্থ হয়ে উঠলেন।
এই হিসাবে দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ২৬ হাজার ১৪৬ জন।